কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ এ ১২:০৫ AM

এক নজরে নিপ্রই

কন্টেন্ট: পাতা

ভুমিকা:

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার যাত্রা শুরু ১৯৯৫ সালে। এ প্রতিষ্ঠানটি নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনি কর্মকান্ডের সাথে সংশিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটার রেজিস্ট্রেশন কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আসছে। নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইটিআই শুরু থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভৌত অবকাঠামো:
প্লট-ই, ১৪/জেড এ, আগারগাঁও, শেরেবাংলা নগরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত। নির্বাচন ভবনের পাশেই ইহা অবস্থিত। আবাসিক সুযোগ সুবিধা সম্বলিত সুসজ্জিত ইটিআই ভবন ১২(বারো) তলা বিশিষ্ট। 

তথ্য যোগাযোগ ও গ্রন্তাগার: 
আগত প্রশিক্ষণার্থী ও অনুষদ সদস্যদের সুবিধার জন্য ৪১৫৩ টি বই সাময়িকী এবং গবেষণা পেপার সম্বলিত একটি বিশেষায়িত লাইব্রেরি রয়েছে।

কম্পিউটার ল্যাব:
আধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা সম্বলিত দু’টি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রম প্রক্রিয়াধীন। কম্পিউটার ল্যাবে WIFI সুবিধা থাকবে। 

ল্যাঙ্গুয়েজ ল্যাব:
একটি ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রমও প্রক্রিয়াধীন। ল্যাবটি প্রস্তুত করা গেলে নির্বাচন কমিশনের কর্মকর্তা/কর্মচারীরা ইংরেজি সহ অন্যান্য ভাষা শেখার সুযোগ পাবে। 

আবাসিক এবং ক্যাফেটেরিয়া: 
ইটিআই এ আবাসিক, ক্যাফেটেরিয়া এবং ডাইনিং সুযোগ সুবিধা রয়েছে। ৮ম তলায় খাবার পরিবেশনের জন্য ১৬০ আসনের একটি ডাইনিং স্পেস রয়েছে।  ৯ম তলা হতে ১২তম তলা পর্যন্ত ৭২ জন পুরুষ ও ২৫ জন মহিলা সহ  ৯৯ জন প্রশিক্ষণার্থীর আবাসিক সুবিধা রয়েছে।

সম্মেলন কক্ষ:
২০০ আসন বিশিষ্ট একটি সম্মেলন কক্ষ রয়েছে। প্রশিক্ষণার্থীদের জন্য সম্মেলন কক্ষে যোগব্যায়ামের ব্যাবস্থা সহ ইনডোর খেলাধুলার ব্যবস্থা রয়েছে।

অনুষদ:
প্রশিক্ষণ এবং গবেষণার কাজে নিয়োজিত একদল কর্মকর্তা নিয়ে ইটিআই পরিচালিত হচ্ছে। ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন মহাপরিচালক, ২জন পরিচালক, ৪ জন উপ-পরিচালক,  ৭ জন সহকারী পরিচালক, ১ জন প্রোগ্রামার, ১ জন সহকারী প্রোগ্রামার,  ১ জন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ১ জন লাইব্রেরিয়ান, ১ জন সুপারিনটেনডেন্ট, ১৭ জন তৃতীয় শ্রেণি, ১৪ জন ৪র্থ শ্রেণির জনবল কর্মরত রয়েছে।

প্রশিক্ষক/অতিথি বক্তা:
প্রশিক্ষকদের মধ্যে বেশীর ভাগই নির্বাচন কমিশন সচিবালয়ের/সরকারের অন্যান্য মন্ত্রণালয় কিংবা বিভাগ থেকেও প্রশিক্ষক আনা হয়। অনেক সময় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় নিবাচন কমিশনারবৃন্দ তাঁদের জ্ঞানগর্ভ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রশিক্ষণার্থীদের মাঝে প্রদান করেন। 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন